শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাবা শাকিব খানের সঙ্গে আব্রাহাম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ৩২৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

আজ সোমবার বিকাল থেকেই সব সংবাদের সঙ্গে মা অপু বিশ্বাসের সঙ্গে  আব্রাহাম খান জয়ের ছবি দেওয়া হচ্ছে। অনেক পাঠক এবং শাকিব খানের ভক্ত জানতে চান, ছেলের সঙ্গে বাবা শাকিব খানের কোনো ছবি নেই? শেষ পর্যন্ত শাকিবের পারিবারিক বন্ধুর কাছ থেকে পাওয়া গেল সেই ছবিও।

আজ সোমবার বিকালে ​একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে অপু বলেন, গত বছর শামিম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় তিনি গর্ভে সন্তানের উপস্থিতি টের পান। এরপর তিনি শুটিং ছাড়তে বাধ্য হন। শাকিব খানের অনুরোধে বিষয়টি গোপন রাখেন তিনি। এরপর অপু কলকাতায় আত্মীয়ের বাসায় চলে যান। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার এই ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। পরে তারা ছেলের নাম রাখেন আব্রাহাম খান জয়।

অপু বিশ্বাস জানান, সন্তান হওয়ার সময় শাকিব তাঁর পাশে ছিলেন না। তবে ঢাকায় আসার পর সন্তানকে দেখতে যান। সন্তানের সব খরচও দেন।

আর অপুর আচরণে ক্ষুব্ধ হলেও শাকিব খান বলেন, ‘আমি আমার ছেলে আব্রাহাম খান জয়কে মেনে নিচ্ছি, কিন্তু অপুকে মেনে নেব না।’

সূত্র, চ্যানেল আই


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451