মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারত আ. লীগকে ক্ষমতায় বসাবে না : সেতুমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ৪৮১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির আমলেই তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদিত হবে। চুক্তির খসরা প্রস্তুত, শুধু  অনুমোদনের অপেক্ষায়। ভারত আমাদের ক্ষমতায় বসাবে না, বাংলাদেশের জনগণই আমাদের ক্ষমতায় বসাবে।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন, আন্দোলনে ব্যর্থ, ভারত-বিরোধিতার পুরোনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে। বিএনপি হেরে যাওয়ার ভয়ে ভারতের বিরোধিতা করছে। ’৭৫ পরবর্তী ২১ বছর ভারতের বিরোধিতার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে।

আজ সোমবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোরা এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বার্থ আদায়ের। শেখ হাসিনার বর্তমান সফরের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক বহুমাত্রিক উচ্চতা পেয়েছে। এ সম্পর্কের মাধ্যমে  ভারত-বাংলাদেশের অমীমাংসিত সমস্যাগুলোরও সমাধান হবে।

মন্ত্রী ঢাকা-মাওয়া মহাসড়কের চলাচলরত যানবাহনের ফিটনেস এবং সার্টিফিকেট যাচাই-বাছাই করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩টি মামলা এবং ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451