বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

জঙ্গি দমনে প্রয়োজনে বিদেশি সহযোগিতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৬ জুলাই, ২০১৬
  • ৪৯৬ বার পড়া হয়েছে

ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে প্রয়োজনে বিদেশি সহযোগিতা চাইবে সরকার। জঙ্গিদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এক্ষেত্রে প্রতিবেশি ও বন্ধুপ্রতিম দেশের সহযোগিতা গ্রহণ করা হবে।’

মঙ্গলবার (০৫ জুলাই) বিকেল সোয়া ৫টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

একই বিষয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকালে ঢাকায় দায়িত্বরত কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীও। ওই ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদকে বিশ্বের অভিন্ন সমস্যা হিসেবে উল্লেখ করে এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান মন্ত্রী।

এর আগে গত শুক্রবার (০১ জুলাই) রাতে অতর্কিত হামলা চালিয়ে গুলশানের অভিজাত হলি অর্টিসান রেস্টুরেন্ট দখলে নেয় সন্ত্রাসীরা। রেস্টুরেন্টে রাতের খাবারের জন্য অপেক্ষমান দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে এবং কিছুক্ষণের মধ্যে ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে সন্ত্রাসীরা।

ওই ঘটনার চতুর্থ দিনে সকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ঢাকায় কর্মরত কূটনীতিকদের এবং বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সংবাদ মাধ্যম কর্মীদের এ সংক্রান্ত পদক্ষেপ অবহিত করতে প্রেস বিফ্রিং করলেন।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। এজন্য তারা গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে এ হামলা চালিয়েছে।’ সন্ত্রাসীদের কোন ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।

তিনি বলেন, ‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের বিপথগামী করছে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা।’ সন্তানদের ব্যাপারে সচেতন হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

লিখিত বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিহত সন্ত্রাসীদের শনাক্ত করেছেন তাদের অভিভাবকরা। ওই পরিচয় থেকে দেখা গেছে যে, সন্ত্রাসীরা সবাই বাংলাদেশের বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য।’ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিভিন্ন সময় যেসব জঙ্গি কর্মকাণ্ড ইতোপূর্বে করা হয়েছে, এ ঘটনাও তারই অনুবৃত্তিক্রম বলে মন্তব্য করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান, আইজিপি এ কে এম শহীদুল হক, র‌্যাবের ডিজি বে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451