শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাউধা হত্যায় আসামি কাশ্মীরকন্যা সিরাত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ১৭৬ বার পড়া হয়েছে

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী রাউধা আতিফকে হত্যা করা হয়েছে অভিযোগ এনে তার বান্ধবী মোসা. সিরাত পারভীন আহম্মদকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা ডা. মোহাম্মদ আতিফ। সোমবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার আসামি মোসা.সিরাত পারভীন ওই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার বাড়ি কাশ্মীরে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাউধার বাবার আইনজীবী অ্যাডভোকেট কামরুল মনির।

তিনি বলেন, আদালতের বিচারক সাইফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে রেকর্ড করার জন্য শাহ মখদুম থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

অপরদিকে, মামলা দায়েরের পর আদালত চত্বরে রাউধা আতিফের বাবা ডা. মোহাম্মদ আতিফ সাংবাদিকদের বলেন, এটা নিশ্চিত একটা হত্যাকাণ্ড। তার গলায় হাতের ছাপ আছে। ফলে এটাকে হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। যে হত্যা করেছে সে ডান হাতি এবং রাউধাকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, যদি রাউধা আত্মহত্যা করে থাকে তাহলে কেন পুলিশ আসার আগে তাকে নামানো হলো? আর প্রাথমিক অবস্থায় হাসপাতালের ভেতরের রুম দেখে মনে হয়েছে, এটা হত্যাকাণ্ড।

এই মামলার তদন্ত পুলিশ গুরুত্ব সহকারে করবে বলে প্রত্যাশা করেন ডা. মোহাম্মদ আতিফ।

এর আগে গত ৬ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে মালদ্বীপের দুই পুলিশ কর্মকর্তার সঙ্গে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে যান রাউধার বাবা। দুপুর আড়াইটা পর্যন্ত সেখানে অবস্থান করেন এবং কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে বের হওয়ার সময় সাংবাদিকদের বলেন, মেয়ের মৃত্যুর প্রকৃত রহস্য জানতে আইনের আশ্রয় নিয়ে মামলা করবেন তিনি।

গত ২৯ মার্চ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলে নিজের কক্ষে রাউধা আতিফের লাশ পাওয়া যায়। এরপর ৩১ মার্চ তার পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত শেষে ১ এপ্রিল নগরীর হেতেমখাঁ কবরস্থানে তাকে দাফন করা হয়।

রাউধা এমবিবিএস ১৩তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। মালদ্বীপের এই সাগরকন্যা বিদেশি কোটায় ভর্তির পর গত বছরের ১৪ জানুয়ারি মহিলা হোস্টেলের দ্বিতীয় তলার ২০৯ নং কক্ষে উঠেছিলেন।

মডেল তারকা রাউধা আতিফের মরদেহের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মনসুর রহমানকে প্রধান করে তিন সদস্যের টিম গঠন করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে রাউধা আত্মহত্যা করেছে বলে উল্লেখ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451