বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ১৫৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলায় বাসচাপায় দুই ভাইসহ ৩ জন নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কের সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামের হাবিবুর রহমানের দুই ছেলে সোবাহান (৩৫), বেলাল হোসেন (৩৬) ও একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আল আমিন (২৬)।
গুরুতর আহত কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামের হাবিবুর রহমান ও তার ছেলে হেলালকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও আহত সূত্রে জানা যায়, সকালে কামারখন্দের চৌবাড়ী এলাকা থেকে সিএনজি অটোরিকশাযোগে ৫ যাত্রী যমুনার চরে যাচ্ছিলেন। তারা বনবাড়িয়া এলাকায় পৌঁছলে যাত্রীবাহী একটি বাস ও বালু বোঝাই ট্রাকের সংঘর্ষের মধ্যে পড়ে অটোরিকশাটি।
এতে ঘটনাস্থলে দুই সহোদরসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল নিয়ে আসে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ফয়সাল আহমেদ জানান, দুর্ঘটনায় ৩ জন ঘটনাস্থলেই মারা গেছেন। গুরুতর আহত হাবিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জয় দেব কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত তিনজনই অটোরিকশার যাত্রী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451