শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় সোনিয়া গান্ধী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ২২৯ বার পড়া হয়েছে
????????????????????????????????????

দিল্লি থেকে:

সন্ত্রাস দমনে বাংলাদেশ শেখ হাসিনা সরকারের দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলেছেন, শক্ত হাতেই সন্ত্রাস দমন করা দরকার। রোববার বিকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সোনিয়া। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীও এ সময় উপস্থিত ছিলেন। ওই সময় শেখ হাসিনার সঙ্গে আধাঘণ্টার বৈঠক করেন সোনিয়া গান্ধী। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান  প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে তারা একমত বলে বৈঠকে উল্লেখ করেন সোনিয়া গান্ধী। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমা চুক্তি বাস্তবায়নের প্রশংসা করে তিনি বলেন, কংগ্রেস সরকারের সময়েই এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশের অর্থনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়েও এ সময় আলোচনা হয়।
বৈঠকে শেখ হাসিনার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451