বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোটেও নিরপেক্ষ নন : খালেদা জিয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ২৮৬ বার পড়া হয়েছে

 

 

বাংলার প্রতিদিন ডটকম, ঢাকাঃ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোটেও নিরপেক্ষ নন। তাঁর কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না।

আজ রোববার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে খালেদা জিয়া এসব কথা বলেন।

‘দেশে আজকে বর্তমানে এই যে সরকার যাদেরকে বলা হয়, তারা আসলে জনগণের সরকার নয়। কেন আমি এই কথাটি বলছি, আমি এই কারণেই বলেছি যে, তারা জনগণের দ্বারা নির্বাচিত নয়’, বলেন খালেদা জিয়া।

‘আজকে যে নির্বাচন কমিশন আছে, সে কিন্তু বিশেষ করে চিফ ইলেকশন কমিশনার, তিনি মোটেও নিরপেক্ষ নন। তিনি নিরপেক্ষ নন বলেই আজকে তাঁর কাছ থেকে আমরা নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি না’, যোগ করেন বিএনপির চেয়ারপারসন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন প্রমুখ।

এর আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী জয়নাল আবেদিন, সেক্রেটারি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451