রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনবাগে জমি বিরোধে দু’পক্ষের সংঘর্ষে নারী- শিশুসহ আহত ১০

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ২৫৯ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ

উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের

ধরে দুই পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষে নারী-শিশুসহ উভয়পক্ষের অন্তত ১১ জন আহত

হয়েছে। রোববার (০৯ এপ্রিল) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দফায় দফায়

এসব ঘটনা ঘটে। এসময় দুইটি বসতঘরে অগ্নিসংযোগ ও দুইটি ঘরে ব্যাপক

ভাঙচুরের ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক

ইলিয়াছ সুমন (৩২), তার ভাই মো. ইদ্রিস ওরফে দুলাল (২৪) ও মো. ইসমাইল (২০), মা

হোসনে আরা বেগম (৬০), শিশু কন্যা সুবর্ণা আক্তার (১২), আত্মীয় শেখ আহম্মদ

(৩০) এবং তাজুল ইসলাম (৪০), ছালেহা বেগম (৪০), সাইফুল ইসলাম (২৫), নূর

ইসলাম (২৫)। আহতদের মধ্যে সুমনকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে

এবং বাকীদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে

সুমনের অবস্থা আশংকাজনক। স্থানীয়রা জানায়, ইউনিয়নের চাঁদপুর গ্রামের

যুবলীগ নেতা ইলিয়াছ সুমনদের সঙ্গে একই বাড়ির তাজুল ইসলামদের জায়গা-

জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ ও আদালতে মামলা চলে আসছে। তাজুল ইসলামের

দায়ের করা একটি মামলায় বিরোধপূর্ণ জায়গা পরিমাপকে কেন্দ্র করে দুইপক্ষ

প্রথমে কথাকাটাকাটি, পরে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে

উভয়পক্ষের অন্তত ১১জন আহত হয়েছে। এসময় সুমনদের দুইটি বসতঘরে ব্যাপক

ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে দুপুর ২টার দিকে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ

ঘটনাস্থল থেকে চলে আসার পর ৩টার দিকে তাজুল ইসলামদের দুইটি বসতঘরে

অগ্নিসংযোগ করা হয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর

রশিদ চৌধুরী দুইপক্ষের সংঘর্ষ ও বসতঘর ভাঙচুর-অগ্নিসংযোগের বিষয়টি

নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায়

কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেয়া হবে

বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451