বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাতিয়ায় গুলিবিদ্ধ কেন্দ্রীয় যুবলীগ নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ২৫৮ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা

হাতিয়ায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ কেন্দ্রীয় যুবলীগ

নেতা আশরাফ উদ্দিন ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ

হাসপাতালে মারা গেছেন। রোববার সন্ধ্যায় সাড়ে ৬টায় তিনি মারা যান। নিহত

আশরাফ উদ্দিন হাতিয়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান মৃত জিয়াউল হক তালুক

মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি চরকিং ইউনিয়নে। নিহত আশরাফের বড় ভাই

হাতিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সাইফ উদ্দিন বিষয়টি

নিশ্চিত করেছেন। হাতিয়া থানার ওসি আবদুল মজিদ জানান, বিষয়টি আমরা

শুনেছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গত ৩০ মার্চ দলীয়

আভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে

আফাজিয়া বাজারে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া,

সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আশরাফ

উদ্দিন সহ দুই জন গুলিবিদ্ধ হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451