মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই মামলা স্থগিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ৩০৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে  করা দুই মামলার কার্যক্রম  ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব মামলা আমলে নেওয়া কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে আইনসচিব, স্বরাষ্ট্রসচিবসহ সংশ্লিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ রোববার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ ও রুল জারি করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও এ জে মোহাম্মদ আলী। তবে রাষ্ট্রপক্ষে কে ছিলেন, তা জানা যায়নি।

মামলার বিবরণে জানা যায়, ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল ১- এ আগামী ১০ এপ্রিল মামলা দুটির অভিযোগ গঠন প্রশ্নে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর দারুস সালাম থানায় একাত্তর পরিবহনে অগ্নিসংযোগের অভিযোগে খালেদা জিয়াসহ ২৬ জন ও নিউ ভিশন পরিবহনে অগ্নিসংযোগের অভিযোগে খালেদা জিয়াসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়। গত বছরের ১০ আগস্ট  মামলাগুলো আমলে নেওয়া হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451