বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মুফতি হান্নানের ফাঁসি কারাবিধি অনুযায়ী : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ১৯৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম, ঢাকাঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানের ফাঁসির রায় কার্যকর করতে প্রস্তুত রয়েছে কারা কর্তৃপক্ষ।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, রায় কার্যকরের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। এখন কারাবিধি অনুযায়ী তাঁর ফাঁসি কার্যকরের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

হরকাতুল জিহাদের (হুজি) জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নান ও তাঁর দুই সহযোগীর করা আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

সিলেটের হজরত শাহজালালের (রহ.) মাজারে ২০০৪ সালের ২১ মে গ্রেনেড হামলায় ঢাকায় নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন। ওই মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত মুফতি হান্নানকে মৃত্যুদণ্ড দেন। গত ১৯  মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মুফতি হান্নানের রিভিউ আবেদন খারিজ করে দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451