বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ঈদে নিরাপত্তায় মাঠে থাকবেন এক লাখ ২০ হাজার পুলিশ সদস্য

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৬ জুলাই, ২০১৬
  • ৩০১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ ঈদে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে ১ লাখ ২০ হাজার পুলিশ মাঠে দায়িত্বরত থাকবেন বলে পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে। অন্যদিকে পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিরাপত্তার দায়িত্ব পালন করবে । রাজধানীর গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার পর তারা নিরাপত্তার ইস্যুটিকে খুবই গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেন, সকল গুরুত্বপূর্ণ স্থাপনা বিশেষত কূটনৈতিক এলাকা, বিমানবন্দর, শপিংমল এবং ভিআইপি এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আরও অধিক সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

পুলিশ সদর দফতরের একাধিক কর্মকর্তা বলেন, এবার ঈদের ছুটিতে কর্মরত পুলিশ কর্মকর্তারা খুব সতর্কতার সাথে দায়িত্ব পালন করবেন। ঈদের সময় পরিবারের সাথে তাদের দেখা হয় না, কিন্তু ঈদের পরে তারা ছুটি কাটান।

র্যাবের মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, র্যাবের খুব কম সদস্যই ঈদের ছুটি উপভোগের সুযোগ পাবেন। কেননা ঈদের ছুটিকে কেন্দ্র করে র্যাব সদস্যদেরকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়।

তিনি আরও বলেন, আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হয়, কেননা আমরা দেশ ও জাতির সেবায় অঙ্গীকারবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451