সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

কলকাতা-বেনাপোল-খুলনা রুটে বাস ও রেল সার্ভিস উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ২৪৭ বার পড়া হয়েছে

 

 

 

 

 

বাংলার প্রতিদিন ডটকম, ঢাকাঃ

দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে খুলনা-কোলকাতা বাস সার্ভিস ও খুলনা-কোলকাতা ট্রেন সার্ভিসের উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেলমন্ত্রী মজিবুল হক জানান, পরীক্ষামূলক যাত্রা শুরু হলেও, চলতি বছরের জুন মাস থেকে নিয়মিত চলাচল করবে। দীর্ঘদিন পরে হলেও এই রেল সার্ভিস চালুহওয়ায় দারুণ খুশি দক্ষিণাঞ্চলবাসী।

পরীক্ষামূলকভাবে শুরু হলো খুলরা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেন ও বাস চলাচল। শনিবার দুপুর দুইটাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে এর উদ্বোধন করেন।

এর আগে মৈত্রী টেনটি খুলনা থেকে সকাল আটটায় ছেড়ে ভারতের উদ্দেশে বেনাপোলে এসে যাত্রা বিরতি করে। পরে রেলমন্ত্রীর উপস্থিতিতে ট্রেনটি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। এসময় রেলমন্ত্রী খুলনা-কলকাতা রেল যোগাযোগকে ঐতিহাসিক উল্লেখ করে নিয়মিত চলাচলের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানান। এদিকে রেলের উন্নয়নে ভারতের সঙ্গে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান রেলমন্ত্রী।

তিনি বলেন, ‘আগামী জনু মাসে বাণিজ্যিকভাবে আমাদের ট্রেন চলবে খুলনা থেকে কলকাতা পর্যন্ত। ভাড়া নির্ধারণ করবো। যতো কম খরচে যাত্রীদের বেশি সুবিধা দেয়া যায় আমরা সেই চেষ্টাই করবো।’

খুলনা থেকে বেনাপোল হয়ে ভারতের শিয়ালদহ স্টেশনে যাবে ট্রেন। এছাড়া ঢাকা থেকে গোপালগঞ্জ, খুলনা, বেনাপোল হয়ে কলকাতা যাবে যাত্রীবাহী বাস। এতে ভোগান্তি কমবে বলে জানান সাধারণ মানুষ।

দীর্ঘ ৪৩ বছর পর দক্ষিণাঞ্চলবাসীর বহুল প্রত্যাশিত খুলনা-কলকাতা রুটে যাত্রা শুরু করলো মৈত্রী এক্সপ্রেস-২ ট্রেন। এতে ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নের পাশাপাশি যোগাযোগ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451