মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারত সফর শেষে দেশে ফিরেই সংবর্ধনা পাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ২৪৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম, ঢাকাঃ

ভারত সফর শেষে দেশে ফেরার দিন সংবর্ধনা দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী ১০ এপ্রিল বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এই সংবর্ধনা দেবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

প্রধানমন্ত্রীর ভারত সফরকালে বিএনপি নেতাদের বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সব অভিযোগ অবাস্তব, কাল্পনিক ও ভিত্তিহীন। তিনি আরো বলেন, ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি নয়, বরং সবগুলো চুক্তি ও সমঝোতা স্মারক প্রকাশ্যে হয়েছে। সই হওয়া চুক্তিগুলোকে বাংলাদেশের জন্য বিশাল অর্জন। এই সফরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাল।

এর আগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ-সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

চার দিনের সফরে ৭ এপ্রিল ভারতে যান প্রধানমন্ত্রী। সফরের দ্বিতীয় দিনে আজ নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার জন্য চারটি সমঝোতা স্মারক সই হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451