মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আইপিএলে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ২৯৪ বার পড়া হয়েছে

 

 

 

 

বাংলার প্রতিদিন ডটকম, ঢাকাঃ 

আজ দুপুর পর্যন্তও নিশ্চিত ছিল না, মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যাবেন কি না। বেশ কিছুদিন ধরেই এ নিয়ে অনিশ্চয়তা চলছিল। বিশেষ করে গত মার্চে ভারতীয় সংবাদমধ্যমে  লেখা  হয়, এবারের আইপিএলে মুস্তাফিজ নাও খেলতে পারেন। কাটার-মাস্টারের বক্তব্য দিয়েই তারা লিখেছিল, ভারতীয় লিগে এই লিগে এবার নাকি তিনি খেলতে আগ্রহী নন।

পরে অবশ্য মুস্তাফিজ অস্বীকার করেন, ভারতীয় মিডিয়াকে তিনি এমন কথা বলেননি। তারপরও এতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র না পাওয়ায় অনিশ্চয়তাটা চলছিল।

শেষ পর্যন্ত জানা গেল চূড়ান্ত সিদ্ধান্ত। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ।

আজ শনিবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে মুস্তাফিজকে। বাকি কিছু প্রক্রিয়া শেষ হলেই ভারতে যাবেন তিনি।’

আইপিএলে খেলে আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান শ্রীলঙ্কা থেকেই শুক্রবার যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে।

অবশ্য এবারের আইপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না তাঁরা। আগামী জুনে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আট দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রস্তুতি পর্বটা স্বাগতিক ইংল্যান্ডে সম্পন্ন করবে বাংলাদেশ।

এর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় একটি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ দল। সে কারণে মে মাসের শুরুর দিকেই ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা টাইগারদের। তার আগেই সাকিব-মুস্তাফিজকে ডেকে পাঠানো হতে পারে দেশে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451