শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

বৈশাখের আগমনে ব্যাস্ত এখন সিরাজগঞ্জের তাঁতিরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ৩৭৫ বার পড়া হয়েছে

 

সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকেঃ

হে নূতন, এসো তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি-পুঞ্জ পুঞ্জ রূপে– ব্যাপ্ত

করি লুপ্ত করি স্তরে স্তরে স্তবকে স্তবকে -ঘনঘোরস্তুপে।

বিশ্বকবির ‘বর্ষশেষ’ কবিতার এ কয়েকটি চরণের মতই সকল অন্ধকারকে দূরে

ঠেলে দিয়ে, আলোকোজ্জল নতুন এক আকাশের স্বপ্ন নিয়ে বাঙালি জীবনে

কড়া নাড়ছে পহেলা বৈশাখ- শুভ নববর্ষ-১৪২৪। কি ছোট কি বড় প্রতি

বাঙালির ঘরে ঘরেই চলছে এ বৈশাখকে মনের রঙে রাঙিয়ে তোলার প্রস্তুস্তি।

নানা বর্ণে, নানা ছন্দে চলছে এর আয়োজন। নতুন প্রাণের উচ্ছ্বাসে ভরা

বাঙালির এ আনন্দকে পূর্ণতা দিতে সিরাজগঞ্জের শাহজাদপুরের তাঁতিরাও

বসে নেই। তারা এখন পুরোদমে ব্যস্ত বৈশাখ েিনয়। বেশ কয়েক হাট ধরে

চলছে এ ব্রস্ততা। প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা তৈরি করছেন

বৈশাখের বিশেষ ধরনের ছোট-বড় শাড়ি, থ্রি-পিছ, ওড়না, লুঙ্গি, উত্তরিয়।

প্রতিটি কাজের মধ্যে তারা ফুটিয়ে তুলছেন বাঙালির ঐতিহ্য ও বৈচিত্রময়ী

সংস্কৃতির বিভিন্ন চিত্র। এবারে এগুলোর বিক্রিও হচ্ছে প্রচুর। এজন্যে

কোন কোন কারখানায় রাত জেগেও কাজ চলছে। এতে স্থানীয় তাঁতিদের

দীর্ঘদিনের দুর্দশার মাঝে অনেক খানি স্বস্থি নিয়ে এসেছে এবারের

বৈশাখ। শহরের মনিরামপুরের একটি প্রিন্ট কারখানায় গিয়ে দেখা যায়

সেখানে কারখানার মালিকসহ কয়েকজন শ্রমিক বৈশাখী শাড়ীর কাজ করছে।

কারখানার মালিক দুলাল জানায়, আগেকার চেয়ে বৈশাখের কাজ বেড়েছে। যত

অর্ডার আছে, তাতে পাহেলা বৈশাখের আগেরদিন পর্যন্ত কাজ করতে হবে।

শাহজাদপুরের কাপড়ের হাটে গিয়েই বোঝা গেল বৈশাখের আগমনী বার্তা।

হাটের প্রায় দোকানেই শোভা পাচ্ছে বৈশাখের রঙে রঙিন সব কাপড়। একই

সাথে দেখা গেল বিভিন্ন ক্রেতাদের ভিড়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451