মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলায় ইলিশ ধরার অপরাধে ২৪ জেলের জেল- জড়িমানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
  • ২৯৩ বার পড়া হয়েছে

 

ভোলা প্রতিনিধি:

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলায় মেঘনা নদীর বিভিন্ন

পয়েন্টে অভিযান চালিয়ে ২৪ জেলেকে আটক করা হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) দুপুর মৎস্য বিভাগ ও কোস্টাগার্ড যৌথভাবে এ

অভিযান চালায়। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

ভোলা সদর সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামানান জানান,

গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের একটি

দল অভিযানে নামে। এ সময় মেঘনার রামদাসপুর, ইলিশা, মাঝের চর,

তুলাতলী, কাঠির মাথাসহ বিভিন্ন পয়েন্ট থেকে ৩০ হাজার মিটার

কারেন্ট জালসহ ২৪ জেলেকে আটক করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত জাল পরে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

আর আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত

২৩জনকে ১৫দিন করে কারাদ- ও ১জনকে ৫হাজার টাকা জড়িমানা করেন।

উল্লেখ্য.মার্চ-এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রম হিসেবে মেঘনা ও

তেতুলিয়ার ১৯০ কিলোমিটারের মধ্যে ইলিশসহ সব ধরনের মাছ ধরা

নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451