রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরশহরস্থ
জনতা ব্যাংক শাখায় শনিবার (৮ই এপ্রিল) গভীররাতে
বীরদর্পে ভল্ট ভেঙ্গে ২০লাখ ৪৭ হাজার ৯ শত ১৯ টাকা
লুটে নেয় ডাকাত দল। এসময় ব্যাংকের দারোয়ান
মোবারক হোসেনকে মারধর ও নেশাজাতীয়দ্রব্য ব্যবহার
করে অচেতন করে। জেলা পুলিশ সুপার আসম মাহতাব
উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্যাংক সুত্রে জানাযায়, বৃহস্প্রতিবার ব্যাংকিং
কার্যক্রম শেষ করে ব্যাংকের ভল্টে নগদ ২০ লাখ ৪৭ হাজার
৯শত ১৯ টাকা রেখে সরকারী ছুটিতে চলে যায়
কর্মকর্তরা। শনিবার গভীররাতে সংঘবদ্ধ ডাকাতদল
কৌশলে কলাপসিভল গেইটের তালাভেঙ্গে দারোয়ান
মোবারক হোসেন (৬৫) কে মারধর ও নেশাজাতীয়দ্রব্য
ব্যবহার করে অচেতন করেন। ওই সময় ডাকাতদল ব্যাংকের
সিসিটিভির ক্যামেরা ভাংচুর করে নিয়ে যায় এবং
ভল্ট ভেঙ্গে নগদ টাকাও লুটে নেয়। শনিবার সকালে
ব্যাংকের অপর দারোয়ান শাহজান ডিউটি করতে
আসলে ডিউটিরত দারোয়ান মোবারক হোসেনকে
অচেতন অবস্থা দেখতে পেয়ে ব্যাংক ম্যানেজার এমরান
হোসেনসহ অণ্য কর্মকর্তাদেরকে ঘটনাটি জানান।
পরবর্তীতে কর্মকর্তারা এসে অচেতন মোবারককে
উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
জনতা ব্যাংকের ব্যবস্থাপক এমরান হোসেন
পাটোয়ারী জানান, ব্যাকের মূল গেইটের তালা ভেঙ্গে
ডাকাতদল দল ব্যাংকের ভল্ট ভেঙ্গে নগদ টাকা লুটে নেয়।
জেলা পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন জানান,
ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে
শনিবার রাতে কোন এক সময়ে ডাকাতি সংঘটিত
হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে, তদন্তের পর আইনগত
ব্যাবস্থা নেওয়া হবে।