বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিল্লিতে হাসিনাকে স্বাগত জানালেন মোদি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭
  • ২২৫ বার পড়া হয়েছে

দিল্লি থেকে: ভারতের দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দুপুরে ভারতের সেখানকার পালাম বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান তিনি। রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে নয়াদিল্লীতে ভারতীয় বিমান বাহিনীর পালাম স্টেশনে অবতরণ করেছে। এর আগে নয়াদিল্লীর উদ্দেশে সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের চিফ হুইপ এ এস এম ফিরোজ, তিনবাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451