শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাতিয়ায় ২ নৈশ প্রহরীর দাঁত ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ২৬০ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ

উপজেলা হাতিয়ার উপজেলা সদর ওছখালীতে দুই নৈশ প্রহরীকে পিটিয়ে দাঁত

ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্সের সামনে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ সম্পর্কিত পোষ্টার

লাগানোর সময় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, চরঈশ^র

ইউনিয়ন পরিষদের নৈশ প্রহরী সেলিম উদ্দিন (৩৫) ও তালুক সুপার মার্কেটের

নৈশ্য প্রহরী দুলাল উদ্দিন (৩৩)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে

উন্নত চিকিৎসার জন্যে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠনোর পরামর্শ

দেওয়া হয়েছে। চরঈশ^র ইউপি চেয়ারম্যান আবদুল হালিম আজাদ জানান, ৩০

মার্চ বৃহস্পতিবার আফাজিয়া বাজারে হামলা চালিয়ে একদল সন্ত্রাসী

যুবলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য আফরাফ উদ্দিনকে গুলিবিদ্ধ করে। এ

ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার দুপুরের

উপজেলা সদরে পোষ্টার লাগাচ্ছিলেন নৈশ্য প্রহরী সেলিম ও দুলাল। উপজেলা

স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রবীন্দ্র, শাহনাজ, মহিন ও সোহবারের নেতৃত্বে

১০-১২ জন সন্ত্রাসী তাদেরকে পিটিয়ে আহত করে। একপর্যায়ে সন্ত্রাসীরা

সেলিমের ৭টি ও দুলালের ১টি দাঁত ভেঙ্গে ফেলে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত

কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, এ বিষয়ে আহতদের পক্ষ থেকে

লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ৃ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451