শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

দিল্লি নিতে জানে, দিতে জানে না : বিএনপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ২৯০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম, ঢাকা ঃ

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশ-ভারত সম্পর্ক সর্বোচ্চ শিখরে রয়েছে বলে দুই দেশের সরকারি মহল থেকে একাধিকবার দাবি করা হয়েছে। যদি আকাশছোঁয়া সম্পর্কই থাকে, তবে এত তড়িঘড়ি করে চুক্তি কেন? ভারতের নীতিনির্ধারকরা তো খুশি থাকবেনই, কারণ বাংলাদেশ থেকে না চাইতেই অনেক কিছু পাওয়া যায়। দিল্লি নিতে জানে, কিন্তু দিতে জানে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের একদিন আগে আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের কথা উল্লেখ করে বিএনপি নেতা বলেন, ‘এই সফরকালে ভারতের সঙ্গে প্রতিরক্ষা ও সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। অথচ বাংলাদেশ সরকার এসব স্পর্শকাতর বিষয় নিয়ে জাতিকে স্পষ্ট করে কিছুই বলছে না। ফলে উৎকণ্ঠা বেড়ে চলছে।’

সীমান্ত সমস্যা সমাধানের কথা বলে এর বিনিময়ে বাংলাদেশের ভূখণ্ডকেই একরকম ইজারা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি আরো বলেন, যেমন নামমাত্র মাশুলের বিনিময়ে ভারতকে বাংলাদেশের মধ্য দিয়ে বহুমুখী ট্রানজিটের নামে করিডোরের সুবিধা দেওয়া হয়েছে। অবকাঠামো না থাকলেও অগ্রাধিকারের ভিত্তিতে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করার সুযোগ পাবে ভারত।’

‘আর দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টনের ন্যায্যহিস্যা তো দূরে থাক, এসব নদীর উজানে ভারত একতরফা পানি প্রত্যাহার করে নিচ্ছে। আর বাংলাদেশ অংশে এই নদীগুলো মরা খালে পরিণত হয়েছে’, যোগ করেন রিজভী।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451