বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মহেশপুরে পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত- ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহ প্রতিনিধি: 

ঝিনাইদহের মহেশপুরে পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে

বাপ-বেটা আহত হয়েছে বলে জানা যায়। উপজেলার যাদবপুর ইউপির

সোনাইডাঙ্গা গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র ওহেদুল (৪৫) ও তার পুত্র

রাজু আহমেদ (২৩) মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন

অবস্থায় জানান, গত সোমবার সন্ধ্যা আনুমানিক ৬ টা ৩০ মিনিটের

সময় আমি ও আমার পুত্র জলুলী মোড়ে জনের টাকা দিতে যাই ঐসময়

পূর্ব থেকে ওৎ পেতে থাকা জলুলী গ্রামের তজম আলীর পুত্র জামাল

হোসেন (৪০), মৃত মেহের আলীর পুত্র আ: ছামাদ ও ছামাদের পুত্র

জাহাঙ্গীর, শাহীন ও জামালের পুত্র আল আমিন সশস্ত্র অবস্থায় আমাদের উপর

অর্তকিতভাবে হামলা চালায় এবং আমাকে ও আমার পুত্র কে হত্যার

উদ্দ্যেশে তাদের হাতে থাকা লোহার রড, হাতুড়ি, প্রভৃতি দ্বারা আমার

মাথায় ও শরীরে এবং পুত্রের মাথায় ও শরীরে উপর্যপুরি আঘাত করে গুরুতর

রক্তাক্ত জখম করে । আমার ও আমার পুত্রে চিৎকারে প্রতিবেশীরা আগাইয়া

আসিলে জামাল গ্যাংরা প্রকাশ্য খুন/জখমের ভয়ভীতি প্রদান করিয়া

চলিয়া যায়। এব্যাপারে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, উভয়

পক্ষ তারা মামা ভাগ্নে, জমাজমি সংক্রান্ত বিরোধে উভয় পক্ষের সংঘর্ষে

জড়িয়ে পড়ে। তাতে করে উভয় পক্ষের দুজন জখম হয় এবং তারা হাসপাতালে

চিকিৎসাধীন রয়েছে। আমি শুনেছি এব্যাপারে কোন পক্ষই আইনানুগ

ব্যবস্থা গ্রহন করেনি। অবশেষে চিকিৎসক ও এলাকার গন্যমান্য

ব্যাক্তিবর্গ তাদের একত্রিত করে সমাধানের চেষ্টা করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451