সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফেসবুকে প্রেম, ব্রাজিল থেকে তরুণী রাজবাড়ীতে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১৮৮ বার পড়া হয়েছে

ভালোবাসার টানে ব্রাজিল থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক তরুণী। তাঁর নাম জেইসা ওলিভেরিয়া সিলভা। তিনি এসেছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাজার এলাকার সঞ্জয় ঘোষের বাড়িতে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সঞ্জয়ের সঙ্গে তাঁর পরিচয়, বন্ধুত্ব; অতঃপর প্রেম।

সঞ্জয় একটি পরিবহনের ঢাকা-কলকাতা সার্ভিসের কর্মী। তাঁর বাবার নাম বলাই ঘোষ। গতকাল সোমবার রাতে ওলিভেরিয়া তাঁর বাড়িতে পৌঁছার পর এ খবর ছড়িয়ে পড়ে। এরপর এই বিদেশি তরুণীকে একনজর দেখার জন্য উৎসুক মানুষেরা ওই বাড়িতে ভিড় জমায়।

ওলিভেরিয়া সিলভা ব্রাজিলের সাওপাওলোর বাসিন্দা। সেখানে তিনি চাকরি করেন।

সঞ্জয় ঘোষ বলেন, প্রায় দেড় বছর আগে ফেসবুকে ওলিভেরিয়া সিলভার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের বন্ধুত্ব আরও গভীর হয়। একপর্যায়ে সিলভা তাঁর সঙ্গে দেখা করার জন্য বাংলাদেশে আসতে চান। অবশেষে সোমবার সকাল পৌনে নয়টার দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন সঞ্জয়। ঢাকায় ঘোরাঘুরির পর রাত নয়টার দিকে সঞ্জয় তাঁকে বাড়িতে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছেন, তাঁরা শুধু টেলিভিশনে ব্রাজিলের মানুষ দেখেছেন। বাস্তবে কখনো দেখেননি। ব্রাজিলের এই তরুণীকে দেখে তাঁদের খুব ভালো লাগছে।

জেইসা ওলিভেরিয়া সিলভা সাংবাদিকদের বলেন, সঞ্জয়ের সঙ্গে পরিচয় হওয়ার পর খুব ভালো লেগে যায়। এখানে এসে খুব ভালো লাগছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রাকিব হায়দার বলেন, ‘বন্ধুত্বের টানে মেয়েটি বালিয়াকান্দিতে এসেছে। এখানে তেমন কোনো সমস্যা নেই। নিরাপত্তা বা অন্য কোনো বিষয়ে সহায়তা চাইলে আমরা অবশ্যই করব।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451