বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

তোমারই কারনে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭
  • ৩৬৬ বার পড়া হয়েছে
তোমারই কারনে
কাজী জুবেরী মোস্তাক

তোমার চলে যাওয়ার পর থেকে
এই আমার মৃত্যু হয় প্রতিক্ষণে ,
তোমার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসে
হাজার বছরের দীর্ঘশ্বাস জমে ,
মহাপ্রলয় হয়ে জেঁকে বসেছে
ভাঙ্গাচুড়া অপূর্ণ অন্তরে জুড়ে ।
তোমার চলে যাওয়ার পদধ্বনী
হৃদয়ে আলপিনের মতো বিঁধে ,
আর ক্ষতবিক্ষত করে হৃদয়কে ।
তোমার যাওয়ার পর প্রতিটা দিন
যেনো এক একটা মহাকাল হয়ে
আমার সামনে ঠায় দাড়িঁয়ে আছে ,
হাতরে ফিরি স্মৃতির রোমন্থনে
মহাকালের সে অতল গহ্ববরে ।
তোমাকে না ফেরানোর দুঃখে
নির্ঘুম রাত জেগে থেকে থেকে
কালো হয়ে গেছে চোখের নিচে ,
তোমার চলে যাওয়ার পর থেকে
আজও চেয়ে আছি পথের পানে ,
ঝাপসা চোখে যতদুর দৃষ্টি গেছে ।
তোমার চলে যাওয়ার পর থেকে
পরিণত হয়ে আছি জীবন্ত লাশে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451