রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাতিয়ায় নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩ এপ্রিল, ২০১৭
  • ৪৫৭ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা

হাতিয়ার মেঘনা নদীর মোহনা থেকে ভাসমান অবস্থায় আমিনুল হক (৪১) নামে এক

যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চানন্দী ইউনিয়নের

পার্শ্ববর্তী মেঘনা নদীর মোহনা থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার

করা হয়। নিহত আমিনুল হক চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা হারিছপুর গ্রামের

কাজী আবদুল হকের ছেলে। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রে মাধ্যমে পুলিশ তার

পরিচয় সনাক্ত করেছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ

বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানান, সোমবার সকাল থেকে চানন্দী

ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে একটি ভাসমান মৃতদেহ পড়ে

থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ

উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃতদেহটি হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা

হয়েছে। চট্টগ্রাম থেকে নিহতের পরিবার আসলে মৃতদেহ হস্তান্তর করা হবে বলেও

তিনি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451