রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীর সেনবাগে সেপটি ট্যাংকে পড়ে ২ শিশুর মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩ এপ্রিল, ২০১৭
  • ৪৫৯ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ

উপজেলার অর্জুণতলা ইউনিয়নে মানিকপুর গ্রামে একটি ঢাকনা খোলা

সেপটি ট্যাংকে পড়ে একই বাড়ীর ফারিয়া আক্তার (২) ও আবদুর রহমান (২) নামে দুই

শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার অর্জুণতলা ইউনিয়নের মানিকপুর

গ্রামের মোস্তফা ড্রাইভারের বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফারিয়া ওই বাড়ীর

পল্লী চিকিৎসক বেলাল হোসেনের মেয়ে ও আবদুর রহমান কুয়েত প্রবাসী

ইয়াসিন নাসিরের ছেলে। স্থানীয়রা জানায়, মানিকপুর গ্রামের মোস্তফা

ড্রাইভারের বাড়িতে দুই প্রতিবেশী বেলাল হোসেনের মেয়ে ফারিয়া ও ইয়াসিনের

ছেলে রহমান একসাথে খেলা করছিলো। এসময় অসাবধানতাবশতঃ তারা বাড়ির

একটি ঢাকনা খোলা সেপটি ট্যাংকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের

মর্মান্তিক মৃত্যু হয। পরে বাড়ির অন্য প্রতিবেশীরা সেপটি ট্যাংক থেকে ওই দুই

শিশুর মৃতদেহে উদ্ধার করে। স্থানীয় অর্জুণতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

শাহজাহান ভূঁইয়া রাতেই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সেনবাগ

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, বিষয়টি আমরা অনেক

দেরিতে জানতে পারি। তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451