মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির স্থায়ী কমিটির সভা শেষ, ব্রিফিং সোমবার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ৩০৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আজ রোববার রাত সাড়ে ৯টায় বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর, ভারতের সঙ্গে প্রস্তাবিত সামরিক চুক্তি এবং সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় ওই সভায়। জঙ্গিবাদের সমস্যা নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানা যায়। এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন এবং চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নূরুল আলম নূরুকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যাকাণ্ড প্রসঙ্গও আসে আলোচনায়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ হোসেনসহ স্থায়ী কমিটির বেশির ভাগ সদস্য উপস্থিত ছিলেন বৈঠকে।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, আগামীকাল সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত জানানো হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451