চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ট্রলার ডুবে গেছে।তাৎক্ষণিকভাবে ২৫ জন উদ্ধার হলেও এখনো ১৮ জন নিখোঁজ রয়েছেন।
তাদের উদ্ধারে কোস্টগার্ড কাজ করছে।কোস্টগার্ডের সন্দ্বীপ ইন্টিজেন্টের কমান্ডার জানান, রোববার রাত ৮ টার দিকে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারটি কুমিরা ঘাট থেকে সন্দ্বীপে যাবার পথে এ ঘটনা ঘটে তিনি বলেন, ট্রলারে প্রায় অর্ধশত যাত্রী ছিলেন। ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো অন্তত ১৮ জন নিখোঁজ আছেন। এ খবর লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 