বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিরসরাইয়ে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জে আহত ৪, আটক ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ২৬১ বার পড়া হয়েছে

 

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরু হত্যার প্রতিবাদে ডাকা হরতালের

সমর্থনে বের হওয়া ছাত্রদলের মিছিল লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে

পুলিশ। এই ঘটনায় উপজেলা ছাত্রদল নেতা সরোয়ার হোসেন রুবেল (২৩),

মুহাম্মদ ফরহাদ হোসাইন (২৫), আমিনুল হক সাদ্দাম (২২), মমিন উদ্দিন

রাসেল (২৩) আহত হয়। রবিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার সময়

ছাত্রদলের ডাকা হরতাল চলাসময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই

সদরের বাদামতলী এলাকায় এই ঘটনা ঘটে। মিছিল থেকে পুলিশ মেহেদী

হাসান নামে এক ছাত্রদল কর্মীকে আটক করে।

আহত ছাত্রদল নেতা ফরহাদ হোসেন বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল

আলম নুরু হত্যার প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে উপজেলা ছাত্রদলের

ব্যানারে মিরসরাই সদরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সদর

অতিক্রম করে বাদামতলী এলাকায় গেলে পুলিশ অতর্কিত লাঠিচার্জ শুরু

করে। এতে আমি নিজে (ফরহাদ) এবং আমাদের ৩ ছাত্রদল নেতা আহত

হয়েছেন। আহতদের ৩ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি

করানো হয়েছে। বাকি ১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

এসময় ফরহাদ আরও জানান, ‘মিছিল থেকে পুলিশ মেহেদী হাসান নামে

এক ছাত্রদল কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।’

মিরসরাই থানার ওসি (তদন্ত) জাকির হোসাইন বলেন, ‘ছাত্রদল একটি

মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ সেটি ছত্রভঙ্গ করে দেয়। তবে কেউ

আটক হওয়ার বিষয় আমি জানি না। আহত হওয়ার বিষয়টিও আমার জানা

নেই।’

এদিকে রোববার ভোররাতে উপজেলা বিএনপির সদস্য সচিব সালাহ উদ্দিন

সেলিমের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ করেন

তিনি। সালাহ উদ্দিন সেলিম বলেন, সব মামলায় আমি জামিনে থাকার

পরও পুলিশ আমার বাড়িতে তল্লাশি চালিয়েছে। বিএনপির সদস্য

সচিবের বাড়িতে পুলিশের তল্লাশি ও ছাত্রদলের মিছিলে পুলিশের

লাঠিচার্জের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক

নুরুল আমিন, উপদেষ্টা আবদুল আউয়াল চৌধুরী, যুগ্ম আহবায়ক

আলহাজ্ব শাহীদুল ইসলাম চৌধুরী, নুরুল আবছার চেয়ারম্যান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451