শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিরসরাইয়ে রেললাইনের স্লিপার কেটে নেওয়ার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ২৬০ বার পড়া হয়েছে

 

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের আপ লাইন স্লিপারের একটি

অংশ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এমন অভিযোগ করেন উপজেলার ১২

নম্বর খৈইয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী।

রোববার (২ এপ্রিল) বিকাল ৫ টার সময় বিষয়টি স্থানীয় এক ব্যক্তির নজরে

এলে চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী মিরসরাই থানা ও রেলওয়ে

কর্তৃপক্ষকে জানান।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, খৈইয়াছড়া ইউনিয়নের আমবাড়িয়া

এলাকার রেললাইনের মাথা থেকে প্রায় পাঁচ’শ গজ দক্ষিনের (চট্টগ্রাম

থেকে ৫৫ কিলোমিটার উত্তরে) ঢাকামুখী আপ লাইনের পূর্ব পাশের

স্লিপারে প্রায় ৮ থেকে ১০ ইঞ্চি স্লিপার কেটে নেওয়া হয়েছে। কবে

কখন এটি কাটা হয়েছে তা কেউ দেখেনি। রোববার বিকালে স্থানীয়

সোহেল নামে এক ব্যক্তি রেললাইনের উপর দিয়ে হাঁটার সময় বিষয়টি তার

নজরে পড়লে এটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল ও

মেম্বার সুমনকে জানান।

ইউপি সদস্য সুমন জানান, ওই লাইন দিয়ে বিকাল ৪ টার পরে একটি

ট্রেন ঢাকার উদ্দেশ্যে গেছে। খৈইয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ

ইকবাল অভিযোগ করেন, নাশকতার উদ্দ্যেশে কেউ স্লিপারটি কেটে

ফেলেছে।

রেললাইন খালাসী (লাইন দেখাশুনায় দায়িত্বরত) লোকমান হোসেন জানান,

স্লিপারের ভাঙ্গা অংশের কারণে ট্রেন চলাচলে কিছুটা ঝুঁকি ছিল।

রোববার সারাদিন লাইনটি দেখাশুনা করতে কেউ না আসায় এটি নজরে

আসেনি।

চিনকী আস্তানা রেল ষ্টেশনের পিডাব্লিওআই সাইফুল ইসলাম জানান,

স্লিপারের জোড়ার অংশের ঝালাই ক্ষয় হয়ে স্লিপারের কিছুটা ভেঙ্গে

গেছে। বিকাল ৪ টার পরে ওই লাইন দিয়ে মহানগর প্রভাতী ঢাকার উদ্দেশ্যে

গেছে। তবে স্লিপার ভেঙ্গে যাওয়ার বিষয়টি জানার পর ওই লাইনে ট্রেন

চলাচল বন্ধ রাখা হয়েছে। লাইনের মেরামত শেষে রাতেই লাইনটি চালু করা

হবে বলে জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451