মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলায় তিন মাদক ব্যবসায়ীকে ৩০৯ পিজ ইয়াবাসহ আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ২৮৩ বার পড়া হয়েছে

 

ভোলা প্রতিনিধি ঃ

ভোলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৩০৯ পিজ ইয়াবাসহ ৩ মাদক

ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার(২এপ্রিল) সকালে হোটেল আফরোজ, তালুকদার মহল ও পাঙ্গাসিয়া

বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দৌলতখান উপজেলার চর শিবলী গ্রামের মৃত আ.

খালেকের ছেলে মোঃ শিপন(২০), ভোলা পৌরসভার দর্গা রোডের আবু

মেলেটারী বাড়ির মৃত. আবু তাহেরের ছেলে আতাহার হোসেন ওয়াছিফ

(২৪) ও ভোলা পাঙ্গাসিয়া বাজার থেকে আ.খালেক মাতাব্বরের ছেলে মোঃ

সোহাগ(৩০)।

ভোলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. ফারুখ

আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের বিভিন্ন স্থানে

সকালে অভিযান চালায়। এসময় শহরের হোটেল আফরোজের ৩০২ নং কক্ষ

থেকে ৪০ পিজ ইয়াবাসহ শিপনকে, তালুকদার মহল থেকে ৫০ পিজ

ইয়াবাসহ ওয়াসিফকে ও পাঙ্গাসিয়া বাজার থেকে ২১৯ পিজ ইয়াবাসহ

সোহাগকে আটক করা হয়েছে।

এরা সবাই ভোলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও জানান ওসি। এদের

বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে রবিবার দুপুরের

আদালতে প্রেরন করা হয়েছে বলেও তিনি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451