মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 জেনে নিন , ঘামের গন্ধ দূর করবেন কীভাবে ?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ৩০৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম, ঢাকা ঃ

সেছে গরম। আর গরম মানেই প্যাচপেচে ঘাম, ক্লান্তি। আর না চাইলেও গায়ে দুর্গন্ধ। ডিও বা পারফিউম লাগালেও অনেক সময় সারাদিনের শেষে ফিরে আসে দুর্গন্ধ। অনেকেই ডাক্তারের কাছে ছুটে যান এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার আশায়। কিন্তু সমস্যার সমাধান কোথায়?ঘামের দুর্গন্ধ দূর করার বেশ কিছু ঘরোয়া উপায়।ভিনিগার -ভিনেগারে তুলো ভিজিয়ে বগলে লাগান অথবা স্প্রে বোতলে ভিনেগার ভরে আপনার শরীরের যে অংশে সব থেকে ঘাম হয় সেখানে স্প্রে করে নিন।

লেবুর রস -স্নানের পর হাতের তলায় লাগিয়ে নিন লেবুর রস। রেহাই পান সারাদিনের দুর্গন্ধ থেকে।

বেকিং সোডা -এক টেবিল চামচ বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে হাতের তলায় লাগান। দুই মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

দুর্বা ঘাস -এক কাপ জলে দুই টেবিল চামচ দুর্বাঘাসের রস মিশিয়ে রোজ সকালে খান।

টি ট্রি অয়েল -এক আউন্স জলে দুই ফোঁটা টি ট্রি অয়েল দিয়ে স্প্রে বোতলে ভরে স্প্রে করে নিন শরীরের যে অংশে সব থেকে ঘাম হয় সেখানে।

রোজমেরি -চার কাপ গরম জলে রোজমেরি ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এই জলে স্নান করুন।

টোম্যাটো -স্নানের জলে টোম্যাটোর রস মিশিয়ে স্নান করুন। অথবা রোজ দুই গ্লাস টোম্যাটোর রস খান। গায়ে গন্ধ হবে না।

শালগম -শালগমের রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। বেটে হাতের নীচে, অর্থাৎ আর্মপিটে লাগান। শুকিয়ে গেল গরম জলে ধুয়ে নিন। ১০ ঘণ্টা গায়ে গন্ধ হবে না।

আলু -আলু স্লাইস করে কেটে স্নানের পর বগলে ভালো করে ঘষে নিন। তারপর আলুর রস না শুকোন পর্যন্ত জামা কাপড় পরবেন না। ১২ ঘণ্টা গায়ে গন্ধ হবে না।

তবে পরিষ্কার থাকা সব থেকে জরুরি। রোজ সাবান দিয়ে অন্তত দুইবার করে স্নান করুন। আর প্রয়োজন মত ঘরোয়া টোটকা প্রয়োগ করে ফ্রেশ থাকুন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451