বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু ১০ টায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ২০০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঢাকা ঃ

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রোববার। এবার মোট ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। যা গেলো বছরের তুলনায় ৩৪ হাজার ৯৪২ জন কম।২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন। প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষা সরেজমিনে পরিদর্শন করবেন।

বোর্ড তথ্যমতে, এবার মোট অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন ছাত্র। আর ছাত্রী ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন।প্রথম দিন মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কুরআন মাজিদ এবং এইচএসসি ভোকেশনালে বাংলা-২ সৃজনশীল (নতুন/পুরাতন সিলেবাস) ও বাংলা-১ সৃজনশীল (নতুন/পুরাতন সিলেবাস) বিষয়ের পরীক্ষায় বসবেন শিক্ষার্থীরা।

এছাড়া কারিগরি বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন কমার্সে দ্বাদশ শ্রেণিতে বাংলা-২ এবং একাদশ শ্রেণিতে বাংলা-১ (সৃজনশীল) বিষয়ের পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা।

এবার ৮৬৪টি কলেজের ৯ লাখ ৮২ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯৯ হাজার ৩২০ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম-এ ৯৬ হাজার ৯১৪ জন এবং ডিআইবিএসে ৪ হাজার ৬৬৯ জন পরীক্ষা দেবেন। তাদের মধ্যে ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন ছাত্র এবং ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন ছাত্রী রয়েছেন।এদিন শুরু হওয়া এইচএসসি পরীক্ষা শেষ হবে ১৫ মে। এরপর ১৬ মে থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

যা চলবে ২৫ মে পর্যন্ত।এবার ৮ হাজার ৮৬৪টি প্রতিষ্ঠানের পরীক্ষা ২ হাজার ৪৯৭টি কেন্দ্রে হবে। এ বছর বিদেশের ৭টি কেন্দ্রে ২৭১ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ১২৯ জন ছাত্র ও ১৪২ জন ছাত্রী।এবার ২৬টি বিষয়ের ৫০টি পত্রের পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে হবে।

গেলো বছর ১৯টি বিষয়ের ৩৬টি পত্রের পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে হয়।এবারো দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই-এমন পরীক্ষার্থীরা শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিতে পারবেন। তারা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবেন। আর অটিস্টিকসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ৩০ মিনিট সময়। এ ধরনের শিক্ষার্থীরা অভিভাবক, শিক্ষক বা সাহায্যকারী নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451