বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীতে জঙ্গিবাদ প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ৪৭২ বার পড়া হয়েছে

 

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : জঙ্গিবাদ প্রতিরোধে

নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠক

অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক বদরে

মুনির ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার নোয়াখালীর উপ-

পরিচালক ড. মাহে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে,

অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্যাহ সহ বিভিন্ন দপ্তর ও সংগঠনের

প্রতিনিধিরা। এছাড়াও বৈঠকে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন উপজেলার

পরিষদের চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের সদস্য, সাংবাদিক,

রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বৈঠকে

জেলার নয় উপজেলার পুলিশ প্রশাসনকে আরো সর্তক অবস্থানে থাকার পরামর্শ দেয়া

হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী তল্লাশি চৌকি বসানো, বাসা-

বাড়ির মালিকদের অপরিচিত লোকদের যেন বাসা ভাড়া না দেয়া হয় সে পরামর্শও

দেওয়া হয়েছে। কোথাও জঙ্গিদের আস্তানা বা অপকর্মকান্ডের খবর পেলে সাথে সাথে

তা যেন পুলিশ প্রশাসনকে জানানোর কথাও বলা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451