বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা , আটক ৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ২৪৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ 

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের পাটওয়ারীর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানায়, স্থানীয় পাটওয়ারীহাট থেকে রাত ১১টার দিকে বাড়ি ফিরছিলেন ফারুক হোসেন। বাজারের অদূরে পৌঁছালেই হঠাৎ তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে একাধিক চুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন নান্নু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত ইউপি নির্বাচনে সদস্য পদে ফারুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী মকবুলের নেতৃত্বে শরিফ ও আবুল খায়েরসহ ৬/৭ জন তার উপর হামলা চালায় বলে মৃত্যুর আগে হাসপাতালে আহত অবস্থায় ফারুক বলে গেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451