শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

গোবিন্দগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ভারতীয় সেনাপ্রধান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার

মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন ভারতীয় সেনাবাহিনী প্রধান

জেনারেল বিপিন রাওয়াত। শনিবার সকাল সোয়া ১১টায় গোবিন্দগঞ্জ

উপজেলার কাটাখালী ব্রিজ সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ভারতীয় সেনা

ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়

সেনা প্রধানের সাথে তার স্ত্রীসহ ৪ জন সফর সঙ্গী ছিলেন। ভারতীয়

সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ৩৫ মিনিট ধরে স্মৃতিসৌধ এলাকা

ঘুরে দেখেন।

তিনি স্থানীয় মুক্তিযোদ্ধা দের সাথে মতবিনিময় করেন। এ সময় ১১

পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল মোশফেকুর রহমান,

জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ,

গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদসহ ৫ জন

মুক্তিযোদ্ধা এবং উর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত

ছিলেন।

এদিকে জেনারেল বিপিন রাওয়াতের সফর উপলক্ষে সেনাবাহিনীসহ

আইনশৃঙ্খলা বাহিনী রংপুর-বগুড়া মহাসড়কের স্মৃতিসৌধ সংলগ্ন কয়েক

কিলোমিটার এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে। এর আগে জেনারেল

বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটি সকাল ১১টায় কাটাখালি

হেলিপ্যাডে অবতরণ করে। মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও মুক্তিযোদ্ধদের

সঙ্গে মতবিনিময় শেষে জেনারেল বিপিন রাওয়াত বগুড়া ক্যান্টনমেন্টের উদ্দেশে

রওনা হন।

উলেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি

ব্রিজ সংলগ্ন এলাকায় ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধে শহীদ

হন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় সেনাপ্রধান গোবিন্দগঞ্জ

সফর করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451