বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

(আইপিইউ) সম্মেলনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ২০৫ বার পড়া হয়েছে

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আইপিইউ সম্মেলন স্থান ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘যেহেতু এখানে ১ হাজার ৪০০ বিদেশি অতিথি আসবেন সেহেতু সংসদ এলাকাসহ গোটা ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সারা ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিদেশিরা যাতে করে নিরাপদে তাদের আবাসস্থল থেকে ভেন্যু পর্যন্ত আসতে পারে এবং যেখানে তারা যেতে চায় সেখানে যেতে পারে, আমার সে ব্যবস্থা করেছি। তারা যেন সময় মতো চলাচল করতে পারেন সেই ব্যবস্থা রাখা হয়েছে। আমরা মনে করি সংসদের দক্ষিণ প্লাজায় এবং বিআইসিতে যে অনুষ্ঠানগুলো হবে সেগুলো সুষ্ঠুভাবে হবে।’

বাংলাদেশের বর্তমান পরিস্তিতি নিয়ে বিদেশি অতিথিদের কেউ শঙ্কা প্রকাশ করেছেন কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা বিদেশ থেকে আসছেন তারা জঙ্গিবাদ নিয়ে আতঙ্কিত নয়। এখনও কেউ এ বিষয়ে আমাদের কিছু জানায়নি। ১৩২টা দেশ থেকে ১৪০০ জন আসার কথা। ইতিমধ্যে এক হাজার ১৫০ জন চলে এসেছেন। সন্ধ্যার ভেতর বাকিরা চলে আসবেন।’

এসময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া, উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451