রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

রাজধানীতে ‘প্রশ্নপত্র ফাঁস’ চক্রের দুজনকে গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ২৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাজধানীর রমনা থানা এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের ডিবি (উত্তর) বিভাগ গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে মগবাজার নয়াটোলা মোড় এলাকায় অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করে।

পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দুজন হলেন, শহিদুল ইসলাম (১৮) ও গোলাম সরোয়ার সাজিদ (১৮)। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন এসব তথ্য জানান।

আবদুল বাতেন জানান, গ্রেপ্তার হওয়া যুবকরা মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করে বিভিন্ন নামে ফেসবুক ভুয়া আইডি খুলে, ফেসবুক -মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষকদের কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করতেন। এরপর ওই প্রশ্নপত্রগুলো শিক্ষার্থীদের কাছে সরবরাহ করে অর্থ হাতিয়ে নিতেন।

ডিবির যুগ্ম কমিশনার আরো জানান, গ্রেপ্তার হওয়া যুবকরা ফেসবুকে ‘এসএসসি’, ‘এইচএসসি-২০১৭’ ও ম্যাসেঞ্জারে ‘এইচএসসি ২ক ১৭’ গ্রুপের অ্যাডমিন। এ ছাড়া আসামি গোলাম সরোয়ার সাজিদ ম্যাসেঞ্জারে ‘হ্যালো ব্রাদার্স’ নামের আরেকটি গ্রুপের অ্যাডমিন হিসেবে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ১০০% কমন দেওয়ার চ্যালেঞ্জ করে স্ট্যাটাস দিতেন।

ফেসবুক ও মেসেঞ্জারে এই গ্রুপগুলো ছাড়াও গ্রেপ্তারকৃত আসামিরা একেক পরীক্ষার জন্য একেক ম্যাসেঞ্জার গ্রুপ খুলে ভুয়া প্রশ্নপত্র শেয়ার করতেন। এই গ্রুপের অন্য সদস্যরাও এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহ করে আবদুল বাতেন জানান, তাদের আরো অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে। আর গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে বলেও ডিবির এই কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451