মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘অপারেশন ম্যাক্সিমাস শেষ’ ৩ জঙ্গি নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ২৬১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় জঙ্গি আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ শেষ করা হয়েছে। বেলা সোয়া ১১টার দিকে অভিযান শেষ করার কথা জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিমের প্রধান মনিরুল ইসলাম।তিনি বলেন, জঙ্গি আস্তানা থেকে এক নারীসহ তিন জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের একজন সিলেট চেকপোষ্টে বোমা হামলায় সরাসরি জড়িত ছিল বলেও তিনি জানান।

মনিরুল ইসলাম আরো বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য ছিল জঙ্গিদের জীবিত ধরে ফাঁসির কাষ্ঠে ঝোলানো। কিন্তু তা সম্ভব হয়নি। তাদের বার বার আত্মসমর্পণ করতে অুনরোধ করেছিলাম। কিন্তু তারা কোন কথা শোনেন নি বরং উল্টো আমাদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে ।

এদের মধ্যে একজন মহিলা ছাদে উঠে দুটি বোমার বিষ্ফোরণ ঘটিয়েছিলো। একটি বোমা ধানক্ষেতে পড়ে। পুলিশের পাল্টা হামলায় শুক্রবার  নিহত হন তিন জঙ্গি। আমরা আজ সকালে বাড়িতে ঢুকে লাশ তিনটি দেখি।তিনি বলেন, সিলেটের অভিযানে লে. কর্নেল আবুল কালাম আজাদসহ  ৭ জন নিহত হয়েছেন। অভিযানে নিরাপত্তার কথা মাথায় রেখে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। এজন্য জনগণের কষ্ট হয়েছে তাই আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451