শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভারে সিআইডি পরিচয়ে চাঁদাবাজির সময় ট্রাফিক পুলিশের এসআইসহ দুই জনকে আটক!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ১১৫ বার পড়া হয়েছে

 

হেলাল শেখ ,ঢাকা ঃ

ঢাকার সাভারে চাঁদাবাজির অভিযোগে সিআইডি পুলিশ পরিচয়ে ট্রাফিক পুলিশের এক উপ-

পরিদর্শক (এসআই)সহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। উক্ত আটককৃতরা হলেন এসআই দুলাল ও

বারেক।

গতকাল শুক্রবার দিনগত রাতে সাভার পৌর এলাকার বাজার রোড থেকে চাঁদাবাজির অভিযোগে দুই

পুলিশ সদস্যকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। স্থানীয়রা জানান, ওই দুই ব্যক্তি রাতে এসে

আমিনুর রহমান নামের একজন ব্যবসায়ীর কাছে সিআইডি পুলিশ পরিচয়ে পাঁচ হাজার টাকা

চাঁদা দাবি করেন। এসময়ে আমিনুরের সন্দেহ হলে তখন আশপাশের লোকজনকে ডাকেন। ঘটনাস্থলে

লোকজন এসে দুই জনের পরিচয় জানতে চাইলে তারা সিআইডি পুলিশ পরিচয়পত্র দিতে ব্যর্থ হন। পরে

তারা ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

উক্ত ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন সাংবাদিকদের জানান, পুলিশ

ঘটনাস্থলে গিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করেছে। এ বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত

ব্যবস্থা নেয়া হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

শনিবার দুপুরে এ বিষয়ে ঢাকা জেলা ট্রাফিক ১ সাভারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ’র কাছে

জানতে চাইলে তিনি বলেন, দুলাল পুলিশ ঢাকা জেলা থেকে অন্য জেলায় বদলি হয়ে গেছেন। সে সাভার

ট্রাফিকে নেই আর বারেক সম্পর্কে জানিনা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451