মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেট ওসমানী মেডিক্যালের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ২৮২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সিলেটে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে যুবককে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা।শুক্রবার রাতে হাসপাতালের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম হাসান আহমদ ওরফে ডন হাসান (২৭)। তিনি হাসপাতালের পাশে মুন্সিপাড়ার বাসিন্দা।এ ঘটনায় পুলিশ ধারালো অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান,  হঠাৎ ৪-৫ জনের দল দা উঁচিয়ে হাসানকে ধাওয়া করে এলোপাতাড়ি কোপায়। আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় হাসানকে হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ সুত্র জানায়, হাসানের নামে হত্যা মামলা রয়েছে। তিনি প্রায় ২ বছর জেল খেটে জামিনে বের হন।  মামলা ও সাক্ষীর জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451