সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিংড়ায় বাকপ্রতিবন্ধি শিশু ধর্ষনের শিকার -আটক ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ৩৯৭ বার পড়া হয়েছে

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় সোহাগী খাতুন (১১) নামের এক বাকপ্রতিবন্ধি শিশু

ধর্ষনের শিকার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার খোলাবাড়িয়া

মাঠে প্রতিবেশী বখাটে রাসেল (১৭) ও বাওয়া (১৫) শিশুটিকে ধর্ষণ করে বলে শিশুর

পরিবারের অভিযোগ। বর্তমানে শিশুটি নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন

রয়েছে। এদিকে শুক্রবার দুপুরে সিংড়া থানার এসআই দেবব্রত দাসের নেতৃত্বে ওই

দুই বখাটেকে আটক করে থানা পুলিশ।

শিশুর পরিবার ও থানা পুলিশ সুত্রে জানা যায়, সিংড়া উপজেলার ডাহিয়া

ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের (ঢাকায় গার্মেন্টসে কর্মরর্ত) আমিন আলী ও

রিনা খাতুনের মানষিক ও বাকপ্রতিবন্ধি শিশু সোহাগী খাতুনকে পার্শ্ববর্তী

নানার বাড়ির উঠান থেকে বিস্কুটের লোপ দেখিয়ে ডেকে নেয় প্রতিবেশী

বখাটে রাসেল হোসেন ও বাওয়া। পরে ধানের মাঠে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

এসময় শিশুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ওই দুই বখাটে পালিয়ে যায়।

এদিকে মেয়েটিকে তাৎক্ষণিক চিকিৎসকের কাছেও না নিয়ে রাতভর নানা

নাটকিয়তায় জন্ম নেয়। পরে ইউনিয়ন আ’লীগের কয়েকজন নেতৃবৃন্দের

সহযোগিতায় ওই শিশুকে প্রথমে সিংড়া হাসপাতালে ভর্তি করে। পরে তাকে

নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার নাসরিন সুলতানা জানান,

শিশুকে জরুরী ভিত্তিক উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো

হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এপর্যন্ত

দুইজনকে আটক করা হয়েছে। এবিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি

চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451