শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিরসরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭
  • ২৬৩ বার পড়া হয়েছে

 

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ের জোরারগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে

আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত

হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার ৩ নম্বর

জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড়ের বিএসআরএম স্টীল মিল

এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র

করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের

সভাপতি নিজাম উদ্দিন গ্রুপের সদস্যরা একই ইউনিয়নের ৭ নম্বর

ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদকও স্থানীয় ইউপি সদস্য

মনির আহমদ ভাসানী গ্রুপের উপর স্থানীয় সোনাপাহাড়

ইউনাইটেড স্পোর্টিং ক্লাবে হামলা চালায়। এতে করে ভাসানী

গ্রুপের ফয়সাল (২৪), নিজাম (১৮), সোহেল (২৬) সহ ৫ জন আহত

হয়। এরপর নিজাম গ্রুপের উপর স্থানীয় মান্নান হোটেলে পাল্টা

হামলা চালায় ভাসানী গ্রুপের সদস্যরা। এতে করে নিজাম উদ্দিন

গ্রুপের শাহীন, আবুল হোসেন, বেলাল, আবু নেছারসহ ১০ জন

আহত হয়। আহতদের মধ্যে শাহীনকে আশংকাজনক অবস্থায়

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ

জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের

দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশ গিয়ে পরিস্থিতি

নিয়ন্ত্রণে আনে। তবে এই ব্যাপারে এখন (রাত ১১ টা) পর্যন্ত কেউ

অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের করলে তদন্তপূর্বক ব্যবস্থা

গ্রহণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451