বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কল্যাণপুরে নিহত জঙ্গির চাচাতো ভাই বাহাদুর গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭
  • ২৫২ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : কল্যাণপুরে

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত জঙ্গি জোবায়ের চাচাতো ভাই

বাহাদুর (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার পশ্চিম

মাইজদীর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত

বাহাদুর সদর উপজেলার মৃত জয়নাল আবেদিনের ছেলে। তার বাবা একজন

রাজাকার ছিল। সুধারাম মডেল থানার (ওসি) আনোয়ার হোসেন জানায়,

নিজ বাড়ি থেকে বাহাদুরকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়।

বাহাদুরের বিরুদ্ধে এর আগে নাশকতার ৪টি মামলাও রয়েছে। গত বছর ২০১৬

সালের ৫ মে থেকে বাহাদুর দীর্ঘদিন নিখোঁজ ছিল।পরে তাকে গোপন

সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাইজদীর পুলিশ লাইন সড়ক থেকে গত

বছর ২০১৬ সালের ১৪ অক্টোবর সকালে তাকে গ্রেফতার করা হয়। পরে

বাহাদুরকে গ্রেফতার করে ঢাকায় হস্তান্তর করা হয়। সে কয়েক মাস জেল

খেটে হাইকোর্ট থেকে জামিনে বাড়িতে ফিরে আসে। নাশকতার

আশংকায় তাকে আবারও গ্রেফতার করে বিকাল ৩টার দিকে জেলা কারাগারে

প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451