মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ফেইসবুকে ছদ্ম নাম ব্যবহার করে সোনারগাঁও প্রেস ক্লাবের নামে মিথ্যাচারের অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও

উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডি বিষফোঁড়া,

সত্যপীর, তিক্তবাস্তবতাসহ কয়েকটি আইডি থেকে বিভিন্ন শ্রেণি পেশার

সম্মানীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, মানহানীকর বিভ্রান্তিমূলক

বক্তব্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সোনারগাঁও

প্রেস ক্লাব থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত “স্বাধীনতা” স্মারক

গ্রন্থ নিয়ে ক্লাবের সাংবাদিকদের জড়িয়ে সম্প্রতি মিথ্যা ও ভ্রান্ত তথ্য

প্রচার করে। এ ঘটনায় ফেইসবুকে ছদ্ম নামের আইডি বিষফোঁড়া, সত্যপীর,

তিক্ত বাস্তবতাসহ কয়েকটি আইডি ব্যবহারকারীদের চিহিৃত করে আইনের

আওতায় আনার জন্য প্রেস ক্লাবের পক্ষ থেকে সোনারগাঁও থানায় একটি

সাধারন ডায়েরী করা হয়েছে। সোনারগাঁও প্রেস ক্লাবের সিদ্ধান্ত

অনুযায়ী ক্লাবের সদস্য আনিছুর রহমান বাদী হয়ে বুধবার রাতে থানায়

সাধারন ডায়েরী করেন।

সোনারগাঁও প্রেস ক্লাবের আহবায়ক মাসুদ শায়ান জানান, সোনারগাঁও

উপজেলায় সম্প্রতি কিছু দূস্কৃতিকারী নিজেদের পরিচয় গোপন করে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিষফোঁড়া, সত্যপীর, তিক্ত

বাস্তবতাসহ কয়েকটি আইডি ব্যবহার করে বিভিন্ন শ্রেণী পেশার

সম্মানীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা, মানহানীকর

বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার করে যাচ্ছে।

সম্প্রতি সোনারগাঁও প্রেস ক্লাব গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস

উপলক্ষে প্রেস ক্লাবের উদ্যোগে “স্বাধীনতা” নামক একটি স্মারক গ্রন্থ

প্রকাশ করে। এ স্মারক গ্রস্থ নিয়ে উল্লেখিত ফেইসবুক আইডি থেকে

প্রেস ক্লাবের সদস্যদেরকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূক তথ্য প্রচার করা

হয়। যা প্রেস ক্লাবের সদস্যদের মান সম্মান ক্ষুন্ন হওয়ার সামিল। প্রেস

ক্লাব কর্তৃপক্ষের ধারনা, এ বিষয়ে গাজী মোবারক নামের জৈনিক এক

ব্যক্তি জড়িত থাকতে পারে। এ ঘটনায় সোনারগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকে

সদস্য আনিছুর রহমান বাদী হয়ে বুধবার রাতে সোনারগাঁও থানায় একটি

সাধারণ ডায়েরী করেছেন।

সোনারগাঁও থানার ওসি শাহ্ধসঢ়; মোঃ মঞ্জুর কাদের পিপিএম জানান, এব্যাপারে

থানায় একটি সাধারন ডায়েরী গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451