বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেড় বছর ভারতে আটক থাকার পর, হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরল দশ কিশোর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ১৭০ বার পড়া হয়েছে

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

প্রায় দেড় বছর ধরে অবশেষে ভারতের দক্ষিণ দিনাজপুরের “বালুরঘাট শুভায়ণ অবজারভেশন হোমে”

হেফাজতে থাকা বাংলাদেশি দশ কিশোর গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের হিলি চেকপোস্ট

দিয়ে দেশে ফিরেছে।

দেশে ফেরত আসা দশ কিশোর হচ্ছে, পটুয়াখালীর কলাপাড়া গ্রামের মৃত হানিফ

হোসেনের ছেলে রয়েল হোসেন (১৭), পঞ্চগড়ের দেবীগঞ্জের ভাউলাগঞ্জ গ্রামের হোসেন আলীর

ছেলে সুজন ইসলাম (১৬), দিনাজপুরের হাকিমপুরের ঘাসুড়িয়া গ্রামের রোস্তম আলীর ছেলে

রায়হান কবীর (১৫) ও একই উপজেলার উত্তরবাসুদেবপুর গ্রামের আব্দুল হাকীমের ছেলে সুজন

হোসেন (১৬), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের কাস্তোর গ্রামের মনছের আলীর ছেলে মুকিদুল ইসলাম

(১৭), জয়পুরহাটের কালাইয়ের কাজীপাড়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে জুয়েল কাজী (১৬),

চাঁপাইনবাবগঞ্জ সদরের চারশেখালীপুরের শহিদুল ইসলামের ছেলে সোহেল রানা (১৭) ও একই

জেলা সদরের আব্দুর রহিমের ছেলে জহুরুল ইসলাম (১৭) ও আব্দুল খালেকের ছেলে অসীম আকরাম

(১৫) এবং পাবনার চাটমোহরের কদমতলীর শিহাব উদ্দীনের ছেলে এনামুল হক (১৪)।

বেলা ১২টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তাদের ফেরত পাঠিয়েছে ভারতের হিলি

চেকপোস্ট অভিবাসন পুলিশ। এ সময় সেখানে বিজিবি, বিএসএফ, মহিলা আইনজীবী

সমিতির প্রতিনিধিসহ শুভায়ণের অবজারভেশন হোমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে

তাদের পরিবারের কাছে তুলে দেয় বাংলাদেশের হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশ।

হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশের অফিসার ইনচার্জ মো. আফতাব হোসেন বলেন,

ফেরত আসা দশ কিশোর বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে কাজের সন্ধানে ভারতে গিয়ে

বিএসএফ ও পুলিশ হাতে আটক হয়ে গত এক বছর থেকে দেড় বছর ধরে “বালুরঘাট শুভায়ণ

অবজারভেশন হোমে” হেফাজতে ছিল। পরে উভয় দেশের সহযোগিতায় ভারতীয় ইমিগ্রেশন

পুলিশ কর্তৃপক্ষ তাদের ফেরত দিয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451