শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

শ্রীলঙ্কার বিরুদ্ধে আমরা ভালো করবো : হাথুরুসিংহ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ২৬৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ডেস্কঃ

৩১ বছর আগে কোনো ওয়ানডে সিরিজে একটি ম্যাচও জেতেনি শ্রীলঙ্কা। এতোদিন পর ফের সেই শঙ্কা দেখা দিয়েছে। চলমান ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে মাশরাফিবাহিনী। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শনিবার কলম্বোয় মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ওই ম্যাচ টাইগাররা জিতে গেলে লঙ্কানদের সেই শঙ্কায় বাস্তবে রূপ নেবে। এ নিয়ে ভীষণ চিন্তিত স্বাগতিকরা। আর একে কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নিতে চান বাংলাদেশ কোচ হাথুরুসিংহ।

তিনি বলেন, সিরিজে ১-০তে এগিয়ে আমরা। এ মুহূর্তে দারুণ আত্মবিশ্বাসী দল। প্রথম ম্যাচে সব বিভাগে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ৯০ রানের বিশাল জয় পেয়েছি। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সবমিলিয়ে এখন আমরাই এগিয়ে।

বাংলাদেশ দারুণ আত্মবিশ্বাসী। যে প্রক্রিয়ায় আগানো হচ্ছে তা ঠিক থাকলে প্রত্যাশা পূরণ হবে।হাথুরুসিংহ বলেন, আমি মনে করি শ্রীলঙ্কার বিরুদ্ধে আমরা ভালো করবো। দেশের মাটিতে তারা অনেক শক্তিশালী দল। কখন তারা ওয়ানডে সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি তা আমি এ মুহূর্তে মনে করতে পারছি না।

তবে আমরা ভালো অবস্থানে আছি। সিরিজ হারার কোনো সম্ভাবনা আমাদের নেই। সেই শঙ্কা তাদের রয়েছে। তারা জয় পেতে মরিয়া হয়ে থাকবে। আমরাও ভালো খেলার চেষ্টা করবো। ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতার হতে পারে।কলম্বোয় শততম টেস্ট জেতার পরই আত্মবিশ্বাসী হয়ে উঠে বাংলাদেশ। প্রথম ওয়ানডে ম্যাচ জেতার পর তা আরো প্রকট হয়।

বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ বলেন, যখন আপনি একটি ম্যাচ জিতবেন তখন সবকিছুই ভালো মনে হবে। গেলো কয়েক ম্যাচে আমাদের শারীরিক ভাষা ও প্রচেষ্টার ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে। ছেলেরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করছে। সবার প্রচেষ্টাতেই ভালো ফল আসছে। দ্বিতীয় ওয়ানডেতে আমরা প্রথমদিকে ভালো করতে পারিনি।

তবে শেষদিকেই ঘুরে দাঁড়িয়েছি। এটি একটি দলের জন্য ভীষণ দরকার।শৃঙ্খলা, নিয়মনীতির দিক দিয়ে বেশ কঠোর হাথুরুসিংহ। এতোদিন তাই জানা গেছে। তবে এবার জানা গেলো এর বিপরীতটি।তার মতে, একজন ক্রিকেটারকে যে প্রতিদিন প্রশিক্ষণ নিতে হবে-এমন নয়।

তারা নিজেদের আত্মবিশ্বাসী মনে করলে দরকারে বিশ্রাম নিতে পারবে। শ্রীলঙ্কায় খেলা খুব কঠিন। এখানে প্রচুর গরম। আত্মবিশ্বাসী মনে হলেই আমি মনে করবো তারা খেলার জন্য শারীরিক ও মানসিকভাবে ফিট। এমন দল পাওয়া গেলেই সিরিজ জিতেবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451