বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজা বিক্রেতা সহ আটক- ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে

বিরতিহীনভাবে চলছে জেলা পুলিশের মাদক বিরোধী

বিশেষ অভিযান। ফলে গ্রেফতার হচ্ছে চিহ্নিত সব মাদক

ব্যবসায়ী। এরই ধারাবাহিকতায় বুুধবার (২৯ শে মার্চ)

দিবাগত রাত আনুমানিক শোয়া ৯.০০ টায় মনছুর আলম

(৬২) নামে এক চিহ্নিত গাজা বিক্রেতাকে দুইশ পঞ্চাশ

গ্রাম গাঁজা সহ আটক করে পুলিশ। পুলিশের সূত্রে

জানা যায়, জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ

অভিযানের অংশ হিসেবে সদর থানার এএসআই সাজেদুর,

আনসোপ, ফিরোজ ও হারুনের নেতৃত্বে একটি চৌকশ

টিম কয়েক দফা অভিযান চালিয়ে চিহ্নিত মাদক বিক্রেতা

মনছুর আলমকে আটক করতে সক্ষম হয়। মনছুর আলম পৌর

এলাকার পূর্ব কালিবাড়ী মহল্লার মৃত- তসির উদ্দীনের পুত্র

এর আগে একই দিন সন্ধা ৭.০০ টায় ঠাকুরগাঁও

পৌরসভাধীন সত্যপীরের ব্রীজ এলাকা হতে সদর থানার

এসআই আব্দুল গফুর ও এসআই শামীম হোসেনের

নেতৃত্বে পুলিশের একটি টিম সময় ২১ পিচ গোলাপী

লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ মতলেব (২৭)

নামে এক মাদক বিক্রেতাকে আটক করেন। আটক মাদক

বিক্রেতাদের বিরুদ্ধে সদর থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য

মাদক নিয়ন্ত্রন আইনের ৭ এর (ক) এবং ৯ (ক) ধারায় দুটি

পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

মোহাম্মদ মশিউর রহমান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451