মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হামলার ২০ মিনিটের মধ্যেই বিদেশিদের হত্যা করা হয়: আইজিপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০১৬
  • ৩৬১ বার পড়া হয়েছে

ঢাকা: গুলশানের হোটেল হলি আর্টিজানে হামলার ২০ মিনিটের মধ্যেই সন্ত্রাসীরা বিদেশিদের হত্যা করে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।

রাজধানীর রাজাবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে সোমবার দুপুরে এক শোকসভায় তিনি এ কথা বলেন। ডিবির সিনিয়র সহকারী কমিশনার (এসি) রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহতের ঘটনায় এ শোক সভার আয়জন করে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন।

আইজিপি বলেন, ‘গুলশান হামলার ঘটনায় সন্দেহভাজন আরও দুইজন হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে। তারা সুস্থ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহিদুল হক বলেন, হামলাকারী যারা নিহত হয়েছে তাদের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করে নি। মামলার তদন্তের স্বার্থে আমরাই তাদের সঙ্গে যোগাযোগ করব। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজকেই মামলা করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451