বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

অপারেশন হিট ব্যাক’ সাময়িক স্থগিত , সকাল থেকে ফের অভিযান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ২৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

মৌলভীবাজারের নাসিরপুর এলাকার জঙ্গি আস্তানায় সোয়াটের অভিযান ‘অপারেশন হিটব্যাক’ আপাতত স্থগিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে ফের অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান। এর আগে বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা সোয়া ছ’টার দিকে এ অভিযান শুরু হয়। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিম এ অভিযানে নেতৃত্ব দেয়। সারাদিন থেমে থেমে গুলি হলেও সন্ধ্যা সোয়া ছ’টার পর থেকে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া যায়।

জানা গেছে, এ অভিযানে সোয়াট টিমের সঙ্গে সিটিটিসি ইউনিট ও সিলেট রেঞ্জের কয়েকশ’ পুলিশ কাজ করছে। বুধবার বিকেল ৫টার দিকে সোয়াট টিমের সদস্যরা নাসিরপুরে আসেন। এরপরই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। সন্ধ্যা সোয়া ছ’টার দিকে অভিযান শুরু হলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অগ্রসর হন।

মঙ্গলবার দিবাগত রাতে জঙ্গি আস্তানা সন্দেহে দু’টি বাড়ি ঘেরাও হয়। পৌর এলাকার বড়হাট এবং খলিলপুর ইউপির নাসিরপুর গ্রামের দুটি বাড়ি ঘিরে রাখে পুলিশ ও সিটিটিসি। ধারণা করা হচ্ছে, দু’টি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451